শিরোনাম
পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা আসো খাঁচা আর দড়ি রেডি আছে: আসিফ মাহমুদ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে স্যালোইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে স্যালোইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না গ্রামে স্যালো ইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় নাজমুল হুদা (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভায়না গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হুদা (২৯) উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।

হরিণাকুণ্ডু থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, ভায়না গ্রামের মাঠের ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন নাজমুল হুদা। এসময় একটি স্যালো ইঞ্জিন চালিত গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, এরই মধ্যে সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করবেন না বলে তারা জানিয়েছেন। নিহতের পরিবারের লোকজন এসেছেন। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

শাহরিয়ার আলম/এজে/দীপ্ত সংবাদ