বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির বাস দুর্ঘটনার মামলায় সুপারভাইজার গ্রেফতার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বরিশাল মহাসড়কের ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় বাসার স্মৃতি বাস দুর্ঘটনায় ১৭ জন নিহতের মামলায় ঘাতক বাসের সুপার ভাইজার আসামি মোঃ ফয়সাল মিজান কে গ্রেফতার করেছে র‌্যাব, সিপিএসসি।

শনিবার (২২ জুলাই) ভান্ডারিয়া তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব, সিপিএসসি বরিশাল ক্যাম্প কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান সনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে ঝালকাঠি জেলার সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বাশার স্মৃতি নামক বাসের চালক অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাত্রীদের আহত ও প্রাণহানি ঘটিয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় অপরাধে অন্তর্ভুক্ত হয়। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেন।

 

আফ/দীপ্ত  নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More