শিরোনাম
দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
দীপ্ত নিউজ
জাতীয়

জ্বালানি উপদেষ্টার পিএস’কে সরানো হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জ্বালানি উপদেষ্টার পিএস’কে সরানো হলো

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে সরিয়ে দেয়া হয়েছে।

গত ৬ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের উপ–সচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে বিষয়টি জানাজানি হয় আজ সোমবার (২৮ এপ্রিল)।

প্রজ্ঞাপনে হাসনাত মোর্শেদকে কী কারণে উপদেষ্টার একান্ত সচিবের পদ থেকে সরানো হয়েছে, সে বিষয়ে কিছু বলা হয়নি।

তবে স্থানীয় সরকার উপদেষ্টার পিএস ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার পর দুর্নীতি দমন কমিশন তাঁদের বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতির তদন্তে নামার পর জ্বালানি উপদেষ্টার পিএস‘কে সরানোর বিষয়টি আলোচনায় এসেছে।

বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা হাসনাত মোর্শেদ ২০২৪ সালের ১৮ আগস্ট উপদেষ্টা ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পান।

 

এসএ