শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি আয়োজনে প্রদর্শিত হবে “তান্ডব”

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে রায়হান রাফি পরিচালিত এবং শাকিব খান, জয়া আহসান ও সাবিলা নূর অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র “তান্ডব”।

আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনে ২ ধাপে, বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায়, আয়োজিত এ প্রদর্শনীতে প্রবেশমূল্য রাখা হয়েছে ন্যূনতম ৫০ টাকা। পাশাপাশি দর্শকদের স্বেচ্ছায় অনুদান দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।

প্রদর্শনী থেকে প্রাপ্ত সমগ্র অর্থ ব্যয় হবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ৪৬তম আবর্তনের শিক্ষার্থী, তরুণ কবি ও সংস্কৃতিকর্মী চূড়ান্ত সাহার চিকিৎসায়।

চূড়ান্ত সাহা ২০২৪ সালের অক্টোবর থেকে বিরল সাইনোনাসাল কার্সিনোমা ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের বেঙ্গালুরুতে কেমোথেরাপি ও রেডিয়েশন নিয়েছেন, যার জন্য ইতোমধ্যেই ২৬ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। সুস্থতার জন্য তার জরুরি সার্জারি, অতিরিক্ত কেমোথেরাপি ও ইমিউনোথেরাপি প্রয়োজন, যার খরচ প্রায় ৪০ লক্ষ টাকা, যা পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

 

জাকিয়া/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More