দীপ্ত নিউজ
খেলা

জয় পেল রোনালদো, হেরে গেল মেসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জয় পেল রোনালদো, হেরে গেল মেসি

 

একই দিনে রোনালদোর আল নাসর জয় পেলেও হেরে গেছে মেসির ইন্টার মিয়ামি।

গোল করে রোনালদো দলকে জয় এনে দিলেও, মিয়ামির একাদশে ছিলেন না লিওনেল মেসি।

সৌদি প্রো লিগে, আল রাইদের বিপক্ষে ৩–১ গোলে জয় পায় আল নাসর। ৪৫ মিনিটে সাদিও মানের গোলে প্রথম এগিয়ে যায় তারা। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তালিসকা।

৭৮ মিনিটে, নাসরের হয়ে তৃতীয় গোলটি করেন রোনালদো। এটি এবারের লিগে তার সপ্তম আর ক্যারিয়ারের ৮৫১তম।

এদিকে, চোট শঙ্কা না কাটায় মেজর লিগ সকারে, টানা দ্বিতীয় ম্যাচে দলে ছিলেন না মেসি।

আগের ম্যাচে জয় পেলেও, এবার আটলান্টার কাছে ৫–২ গোলে হেরে গেছে মায়ামি। এই হারে তাদের প্লে–অফ খেলার স্বপ্নেও বড় ধাক্কা লাগলো।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।