রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয় পেল রোনালদো, হেরে গেল মেসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

একই দিনে রোনালদোর আল নাসর জয় পেলেও হেরে গেছে মেসির ইন্টার মিয়ামি।

গোল করে রোনালদো দলকে জয় এনে দিলেও, মিয়ামির একাদশে ছিলেন না লিওনেল মেসি।

সৌদি প্রো লিগে, আল রাইদের বিপক্ষে ৩–১ গোলে জয় পায় আল নাসর। ৪৫ মিনিটে সাদিও মানের গোলে প্রথম এগিয়ে যায় তারা। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তালিসকা।

৭৮ মিনিটে, নাসরের হয়ে তৃতীয় গোলটি করেন রোনালদো। এটি এবারের লিগে তার সপ্তম আর ক্যারিয়ারের ৮৫১তম।

এদিকে, চোট শঙ্কা না কাটায় মেজর লিগ সকারে, টানা দ্বিতীয় ম্যাচে দলে ছিলেন না মেসি।

আগের ম্যাচে জয় পেলেও, এবার আটলান্টার কাছে ৫২ গোলে হেরে গেছে মায়ামি। এই হারে তাদের প্লেঅফ খেলার স্বপ্নেও বড় ধাক্কা লাগলো।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More