শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
রাজধানী

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যা: বেরিয়ে এলো যে তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যা: বেরিয়ে এলো যে তথ্য
নিহত জুবায়েদ হোসাইন। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে বেরিয়ে এসেছে নতুন তথ্য। অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা জানিয়েছেন, তার সাবেক প্রেমিক মাহির রহমানের প্রেমঘটিত জটিলতার জেরেই খুন হন জুবায়েদ।

সোমবার (২০ অক্টোবর) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ষা জানিয়েছেন, তার ও মাহিরের মধ্যে প্রায় ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্ক ভেঙে যায়। পরে বর্ষা মাহিরকে জানান, তিনি জুবায়েদকে পছন্দ করেন, যদিও সরাসরি তা জুবায়েদকে বলেননি। এতে ক্ষুব্ধ হয়ে মাহির তার বন্ধুকে নিয়ে জুবায়েদকে খুন করেন।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদের সময় বর্ষার মুখে কোনো অনুশোচনা দেখা যায়নি। তিনি পুরো সময় শান্ত ও স্বাভাবিক ছিলেন। ঘটনার পেছনের সব দিক তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

জুবায়েদ গত এক বছর ধরে পুরান ঢাকার আরমানিটোলার ১৫, নুরবক্স লেনে বর্ষাকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন।

রবিবার (১৯ অক্টোবর) বিকাল পৌনে ৫টার দিকে ওই বাসার তৃতীয় তলায় তাকে খুন করা হয়। ঘটনাস্থলে সিঁড়িজুড়ে রক্তের দাগ দেখা গেছে।

জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করতেন।