রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চূড়ান্ত হল বাংলাদেশ-ভারত সিরিজের সূচি

Avatar photoAdib Jamal

২০১৫ সালে সবশেষ বাংলাদেশ সফরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে গিয়েছিল টিম ইন্ডিয়া। এরপর কেটে গেছে সাত বছর। এ সময়ে ভারতের সঙ্গে আর কোনও সিরিজ খেলার সুযোগ হয়নি টিম টাইগার্সের।
তবে আবার খেলার সুযোগ তৈরি হয়েছে। এফটিপি সূচি অনুযায়ী সবকিছু ঠিক থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পহেলা ডিসেম্বর ঢাকায় পা রাখবে ভারতের জাতীয় ক্রিকেট দল।

 

সফরটি শুরু হতে যাচ্ছে ওয়ানডে সিরিজ দিয়ে। ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে শুরু হবে টেস্ট সিরিজ। ১৪-১৮ ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। এই ম্যাচ শেষে আবারও ঢাকায় ফিরবে দুই দল।
তারপর ২২-২৬ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। ম্যাচ শেষ হওয়ার পরদিনই বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে ভারতীয় দলের।

বাংলাদেশ-ভারত সিরিজের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি সুপার লিগের অংশ নয়। তবে টেস্ট ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ম্যাচগুলো শুরুর সময় এখনও জানায়নি বিসিবি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More