শিরোনাম
দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
দীপ্ত নিউজ
জীবনযাপন

চাকরি দিচ্ছে অক্সফাম, বেতন লাখেরও বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চাকরি দিচ্ছে অক্সফাম, বেতন লাখেরও বেশি
অক্সফাম

সংস্থাটি বাংলাদেশে জেন্ডার জাস্টিস অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন টিমে নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: হেড অব জেন্ডার জাস্টিস অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন

বিভাগ: ইন্টারন্যাশনাল

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান, ফেমিনিস্ট ইকোনমিকস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় জেন্ডার জাস্টিস অ্যান্ড ইনক্লুশন টিমে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজারিয়াল পদে অন্তত চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। জেন্ডার ট্রান্সফরমেটিভ প্রোগ্রাম ডিজাইনিং ডেভেলপমেন্ট, প্রোগ্রাম ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশনে অভিজ্ঞ হতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। আন্তর্জাতিক পিয়ার–রিভিউ জার্নালে প্রকাশনা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা

কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা

বেতন: বছরে বেতন ২৩ লাখ ৩৪ হাজার ৬০৪ টাকা।

আবেদন যেভাবে করতে হবে–

আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ার–বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে এ লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময় আগামী ৬ মে ২০২৩।

যূথী/দীপ্ত সংবাদ