পবিত্র জিলকদ মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আগামীকাল (শনিবার, ১৮ এপ্রিল)।
ইসলামিক ফাউন্ডেশন জনসংযোগ শাখা কর্মকর্তা বিল্লাল বিন কাশেম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ।
বাংলাদেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ০২–৪১০৫৩২৯৪, ০২–২২৬৬৪০৫১০ ও ০২–২২৩৩৮৩৩৯৭ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশন পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এসএ