শিরোনাম
সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি বিকালে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, যেভাবে দেখবেন ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে আঘাত হানবে, জানাল আবহাওয়া অধিদপ্তর গ্রেপ্তার হতেই আবারও ভাইরাল সাঈদ খোকনের আলোচিত বক্তব্য শিশু রামিসা ধর্ষণ ও হত্যা:হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ১৭ নভেম্বর ২০২৬
দীপ্ত নিউজ
ক্রিকেট

চলছে ভারত শ্রীলঙ্কার ফাইনাল লড়াই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চলছে ভারত শ্রীলঙ্কার ফাইনাল লড়াই

এশিয়া কাপের ফাইনালে টসে হেরে আগে ফিল্ডিং করবে ভারত। একাদশে ফিরেছেন বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর ও হার্দিক পান্ডিয়া।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩.৩ ওভার ৩ উইকেটে ৮ রান করেছে। ব্যাটিং বিপর্যে লঙ্কানরা।

টুর্নামেন্টে এর আগে ১১ বার ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। এর মধ্যে সবশেষ আসরসহ মোট ৬টি শিরোপা জিতেছে তারা। ইনজুরিতে ছিটকে যাওয়ায় ফাইনালে স্পিন আক্রমণের অন্যতম ভরসা মাহিশ থিকসানার সার্ভিস পাবে না দাসুন শানাকার দল।

অন্যদিকে এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। ১০ বার ফাইনাল খেলে ৭ বার শিরোপা জিতেছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ নম্বরটি জয়ের লক্ষ্যে মাঠে নামবে রোহিত শর্মার দল।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।

শ্রীলঙ্কা একাদশ:

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে, দুশান হেমন্থ, প্রমোদ মাদুশান ও মাথিশা পাথিরানা।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ