বুধবার, মে ১৩, ২০২৬
বুধবার, মে ১৩, ২০২৬

চট্টগ্রামে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রামে বায়েজিদের রৌফবাদ এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) রাত ১০টার দিকে রৌফাবাদের শহীদ মিনার গলিতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হাসান ওরপে রাজু। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, তিনি বোনের বাসায় বেড়াতে এসেছিল।

বায়েজিদ থানা পুলিশ জানায়, রাতের দিকে বাসা থেকে বের হয়ে রাস্তায় আসার সঙ্গে সঙ্গেই অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করে। একই ঘটনায় চোখে গুলিবিদ্ধ হয়েছে রেশমি আকতার নামে ১১ বছর বয়সী শিশু। তার বাসা রৌফবাদ কলোনির শহিদ মিনার গলিতে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ২৮ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More