শিরোনাম
নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড আজ সিঙ্গেলস ডে, যেভাবে কাটাবেন নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কেরএমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ সাফ চ্যাম্পিয়নশিপশ্রীলঙ্কানদের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে হামজা-ফারহানরা ভাই হারালেন অভিনেতা ডিপজল গাজায় ইসরায়েলি হামলায় বাবা-ছেলেসহ নিহত ৮ ফিলিস্তিনি ফের কমল স্বর্ণের দাম, ভরি কত? কপ-৩১ সম্মেলনে: আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, সাগরে নতুন লঘুচাপের শঙ্কা তারেক রহমান-এরদোয়ান বৈঠকরোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
অর্থনীতি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

 

২০২৩–২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বুধবার (২১ জুন) সকালে কর্পোরেশন মিলনায়তনে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বাজেট ঘোষণা করা হয়।

সভায় ২০২২–২৩ অর্থ ‌বছরে ১ হাজার ১৭৬ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকার সংশোধিত এবং ২০২৩–২৪ অর্থ বছরের জন্য ১ হাজার ৮৮৭ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়।

সভায় জানানো হয়, চট্টগ্রাম মহানগরকে আধুনিক বাসযোগ্য নান্দনিক ভাবে গড়ে তোলার কাজ চলছে। যা সরকারের স্মার্ট দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে। সভায় কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

রুনা আনসারী / আল /দীপ্ত সংবাদ