// Script from below please place globally in the ------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

২০২৩–২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বুধবার (২১ জুন) সকালে কর্পোরেশন মিলনায়তনে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বাজেট ঘোষণা করা হয়।

সভায় ২০২২–২৩ অর্থ ‌বছরে ১ হাজার ১৭৬ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকার সংশোধিত এবং ২০২৩–২৪ অর্থ বছরের জন্য ১ হাজার ৮৮৭ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়।

সভায় জানানো হয়, চট্টগ্রাম মহানগরকে আধুনিক বাসযোগ্য নান্দনিক ভাবে গড়ে তোলার কাজ চলছে। যা সরকারের স্মার্ট দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে। সভায় কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

রুনা আনসারী / আল /দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More