শিরোনাম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উদযাপন

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চট্টগ্রাম প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উদযাপন

চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু হলে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা–এর ৭৭তম জন্মদিন উদযাপন করেছে মহানগর আওয়ামী লীগ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু হলে এ জন্মদিন উদাযপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী । প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এ সময় নোমান আল মাহমুদ এমপি সহ আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন– জননেত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশকে বিশ্ব দরবারে সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশ হিসেবে আমার পরিচিতি লাভ করেছি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে চলছে। এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য অনেক অপশক্তি ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য আওয়ামী লীগ ও অংগসংগঠনের সকলের প্রতি উদাত্ত কণ্ঠে আহ্বান জানান।

রুনা আনসারী/শায়লা/দীপ্ত নিউজ