রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের মাঠে গুটিয়ে গেল টাইগাররা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বকাপের আগে ঘরের মাঠে দুইশো রানও করতে পারেনি বাংলাদেশ। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে, সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ১৭১ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা।

অভিষেক ব্যাটার জাকির হাসান ফেরেন এক রান করে। তানজিদ তামিম ৫ আর তাওহিদ হৃদয় করেন ১৮ রান।

চতুর্থ উইকেটে নাজমুল শান্তকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম। ব্যক্তিগত ১৮ রান করে মুশির বিদায়ে আবারো চাপে পরে স্বাগতিকরা।

সেখান থেকে মাহমুদউল্লাহর সাথে ৪৯ রানে কার্যকরী জুটি গড়েন শান্ত। ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক তুলে, ৭৬ রানে থামেন তিনি। অভিজ্ঞ মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ২১ রান। এ

রপর ক্রিজে আর কেউ দাঁড়াতে পারেনি। নিউজিল্যান্ড পেসার অ্যাডাম মিলনে নেন চার উইকেট।

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More