শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

গোপালগঞ্জে ৫ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গোপালগঞ্জে ৪৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ৫ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১ টায় ৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন ও ২৩ কিলোমিটার সড়ক প্রশস্ত করণ কাজের উদ্বোধন করেন গোপালগঞ্জ ২ আসনের সাংসদ ডা.কে এম বাবর।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়নের সড়ক প্রশস্ত ও শক্তিশালী করণ প্রকল্পের আওতায় এ সকল উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ সময় উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ।

উন্নয়ন প্রকল্প গুলো উদ্বোধন শেষে স্থানীয় সাংসদ ডা. কে এম বাবর বলেন, প্রধানমন্ত্রী বলেছেন গোপালগঞ্জ জেলার কোন ফাইল আটকে রাখা যাবে না। অন্য আর সকল জেলার মতো গোপালগঞ্জ জেলাকেও দেখতে হবে। আমাদের কাছে সবাই সমান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More