গোপালগঞ্জে ৪৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ৫ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১ টায় ৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন ও ২৩ কিলোমিটার সড়ক প্রশস্ত করণ কাজের উদ্বোধন করেন গোপালগঞ্জ ২ আসনের সাংসদ ডা.কে এম বাবর।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়নের সড়ক প্রশস্ত ও শক্তিশালী করণ প্রকল্পের আওতায় এ সকল উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ সময় উপস্থিত ছিলেন, এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ।
উন্নয়ন প্রকল্প গুলো উদ্বোধন শেষে স্থানীয় সাংসদ ডা. কে এম বাবর বলেন, প্রধানমন্ত্রী বলেছেন গোপালগঞ্জ জেলার কোন ফাইল আটকে রাখা যাবে না। অন্য আর সকল জেলার মতো গোপালগঞ্জ জেলাকেও দেখতে হবে। আমাদের কাছে সবাই সমান।