শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের তিন মাস এবং স্টাফদের পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে মাহমুদ জিনস লিমিটেড কারখানার শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ করেছেন।

শুক্রবার (২৩ আগষ্ট) সকাল ৯টা থেকে কারখানার সাম‌নে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অব‌রোধ ক‌রে উপজেলার চন্দ্রা এলাকায় ওই পোশাক কারখানার শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন। এতে মহাসড়‌কে প্রায় ২০ কি‌লো‌মিটার যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে ।

সকালে শ্রমিকেরা কাজে যোগ দেয়। পরে সকাল ৯টার দিকে তাঁরা বেতন চেয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তাঁরা ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে ওই সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

কারখানার শ্রমিকরা জানায় , তিন মাস যাবত তাদের বেতন দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। সুপারভাইজার, ইনচার্জসহ উপরের অন্যান্য স্টাফদের পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। বুধবার (২১ আগস্ট) বিকেলে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেন। ওই সময় কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২২ আগস্ট) বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বৃহস্পতিবার বেতন দেয়নি। ওইদিন রাতেই শ্রমিকেরা বেতনের দাবীতে কারখানার সমানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশের এসে তাদেরকে আশ্বাস দিলে তাঁরা বাড়ি ফিরে যান। দুপুর আড়াই পর্যন্ত সেনাবাহিনী এবং শিল্প পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের কর্মসূচি চলছিল।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর নিতাই চন্দ্র বলেন, মাহমুদ জিনস লিমিটেড পোশাক কারখানার সকল স্টাফ ও শ্রমিকেরা সকাল থেকেই বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। গত কয়েকদিন যাবত কারখানার ভিতরে কাজ বন্ধ করে শান্তিপূর্ণ বিক্ষোভ করছেন বলে তারা জানান। সেনাবাহিনী শ্রমিকদের সাথে কথা বলছে।

আল/ দীপ্ত সংবাদ