শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পোশাক শ্রমিকদের ফের বিক্ষোভ

Avatar photoAdib Jamal

বেতন বাড়ানোর দাবিতে চান্দনা চৌরাস্তা, রওশন সড়কসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এসময় উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় মজুরি বাড়ানোর দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছে। এরপর নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার। এতে সন্তুষ্ট না হয়ে বৃহস্পতিবার সকাল থেকে চান্দনা চৌরাস্তায় লিবাস নিটওয়্যার, হাসান তানভীর ফ্যাশনসহ কয়েকটি কারখানার শ্রমিকরা আবারও বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে শ্রমিকরা ঢাকাজয়দেবপুর সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । শ্রমিক অবরোধের কারণে সড়কে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এসময় ওই এলাকার কারখানাগুলো ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এছাড়াও গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিক নিহতের ঘটনার পর থেকে ইসলাম গ্রুপের কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আশপাশের সকল কারখানা ছুটি ঘোষনা করায় কোনাবাড়ি এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More