শিরোনাম
পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা আসো খাঁচা আর দড়ি রেডি আছে: আসিফ মাহমুদ
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

গরু আনতে গিয়ে বিএসএফ এর গুলিতে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গরু আনতে গিয়ে বিএসএফ এর গুলিতে নিহত

নওগাঁর পোরশা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছে।

নিহত যুবকের নাম আল আমিন (৩৮)। সে উপজেলার নিতপুর ইউনিয়নের কলনিপাড়ার সিদ্দিক দালালের ছেলে।

সোমবার (২৫ মার্চ) ভোরে সাপাহার উপজেলার হাপানীয়া বিওপির এলাকা দিয়ে চোরাই পথে গরু আনতে ভারতে প্রবেশ করলে এই ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে ভারতীয় ১৫৯ টেক্কা পাড়া বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা নীলমারী ২৩২পিলার দিয়ে ১কিলোমিটার ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই মারা যায় আল আমিন।

রিপন / আল / দীপ্ত সংবাদ