খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার 'নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন' কর্মসূচীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার ‘নদী–নালা–খাল ও জলাধার খনন ও পুনঃখনন‘ কর্মসূচীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর এলাকার ‘সাহাপাড়ায় খাল‘ খননের মাধ্যমে তিনি এ কর্মসূচি উদ্বোধন করেন। একইসঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেন।

এর আগে, সকাল ১০টা ১৫ মিনিটে অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছান প্রধানমন্ত্রী। সৈয়দপুর থেকে সড়ক পথে কর্মসূচিস্থল দিনাজপুর যান প্রধানমন্ত্রী।

নিজে কোদাল হাতে ‘সাহাপাড়ায় খাল‘ খননে নামেন প্রধানমন্ত্রী। খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, জিয়াউর রহমানের সফল উদ্যোগ থেকে অভিজ্ঞতা নিয়ে টেকসই ও আধুনিকভাবে খাল খনন ও রক্ষণাবেক্ষণ করলে কৃষি বিপ্লব ঘটবে।

গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে ১৯৭৭ সালে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বর্ষকালের অতিরিক্ত পানি ধরে রেখে, শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ছিল লক্ষ্য। সে সময় তিনি সারাদেশে ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করেন।

উল্লেখ্য, বর্তমান সরকার আগামী ৫ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী–নালা–খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More