খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা সড়কে চলমান অবরোধ শিথিল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলায় ‘জুম্ম ছাত্র–জনতা‘র ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ (খাগড়াছড়ি–চট্টগ্রাম–ঢাকা সড়ক) দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিথিল করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ‘জুম্ম ছাত্র–জনতা‘র ফেসবুক পেইজ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর গুইমারায় সেনাবাহিনী ও পুলিশের গুলিতে এবং সেটেলারদের নির্যাতনে আহত জুম্ম ভাই–বোনদের উন্নত সুচিকিৎসা এবং শহিদ জুম্ম ভাইদের লাশের সৎকারের সুবিধার্থে ঢাকা–খাগড়াছড়ি এবং চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুপুর ১২ টা হতে সড়ক অবরোধ শিথিল থাকবে। শুধুমাত্র এই দুই রোড বাদে বাকি সড়কগুলিতে অবরোধ যথারীতি বলবৎ থাকবে।

এতে আরও বলা হয়, একইসাথে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার উদ্দেশ্যে ঢাকা থেকে একটি চিকিৎসক দল আসবে। তাদের আগমনে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বস্তরের সহযোগিতা কামনা করা হচ্ছে।

এদিকে, তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি রয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More