দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

কুরিয়ার সার্ভিসের আমের চালানে মিলল সাড়ে ৯ কেজি গাঁজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুরিয়ার সার্ভিসের আমের চালানে মিলল সাড়ে ৯ কেজি গাঁজা

ঝিনাইদহ শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আমের চালানে মিললো সাড়ে ৯ কেজি গাঁজা । এ ঘটনায় পুলিশের সাইবার ক্রাইম ইউনিট পলি খাতুন (৩৫) নামের এক মহিলাকে আটক করেছে।

রবিবার (৬ আগস্ট) দুপুর ১২ টার দিকে গোপন সূত্রে অভিযান চালিয়ে প্লাষ্টিকের বস্তার মধ্য থেকে কিছু পচা আম ও সাড়ে ৯ কেজি গাঁজা জব্দ করে।

ঝিনাইদহ সদর সার্কেল আবিদুর রহমান জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন শহরের এইচএসএস সড়কে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সর্ভিসে আমের চালানের সাথে মাদকের চালান আসছে। সে অনুযায়ী তারা সেখানে অবস্থান গ্রহণ করে। এরপর একপর্যায়ে পলি নামক এক মহিলা ঐ চালানটি খালাস করতে গেলে সন্দেহজনক মনে হলে পুলিশ প্লাষ্টিকের বস্তাটি খুলে দেখে। বস্তা খোলার এক পর্যায়ে একের পর এক প্লাষ্টিকে মোড়ানো মোট ১৭টি গাঁজার টোপলা বের হয়। সেই সাথে বস্তার শেষের দিকে ছিল পঁচা আম।

তিনি আরো জানান, পলি খাতুনের বাড়ী মাগুরা জেলায়। পরে তাকে আমরা আটক করেছি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো পরে।

শায়লা/ দীপ্ত নিউজ