কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

বৃষ্টির পানিতে কিশোরগঞ্জ–ময়মনসিংহ রুটের এক কিলোমিটার রেল লাইন পানিতে তলিয়ে গেছে। এতে কিশোরগঞ্জ–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ রেল স্টেশন কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ( ৬ অক্টোবর) থেকে টানা বৃষ্টিপাতের কারণে সদর উপজেলার কানিকাটা এলাকায় প্রায় ১ কিলোমিটার রেল লাইন পানিতে তলিয়ে যায়।

এতে কিশোরগঞ্জ শহরের আজিমউদ্দিন স্কুলের সামনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস আটকা পড়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More