শিরোনাম
ভোলায় আরও এক গ্যাসকূপ, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার
দীপ্ত নিউজ
পরিবেশ

কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৪০১ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৪০১ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত

গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজারে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলমান মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। এই বৃষ্টি আরও দুইদিন থাকতে পারে।

এদিকে অতিবৃষ্টিতে কক্সবাজারের শতাধিক জনপদ পানিতে নিমজ্জিত হয়েছে। সেই সঙ্গে পাহাড়ি ঢল ও পানি প্রবেশ করে জেলার বেশ কিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এদিকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে টেকনাফে ২৩৪, পটুয়াখালীতে ১৭৪, খেপুপাড়ায় ১০০, সন্দ্বীপে ৫৭ মিলিমিটার ছাড়াও বরিশালে ৬৪, বান্দরবানে ৪৭ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া সংস্থাটি। তবে এই সময়ে রাজধানী ঢাকায় বৃষ্টি হয়নি।

আল/ দীপ্ত সংবাদ