শিরোনাম
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৩জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৩জন নিহত
সংগৃহীত ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় আজ ভোর রাতে পাহাড় ধসে নারী–শিশুসহ ৩জনের মৃত্যু হয়েছেন।

রবিবার (১৮ আগষ্ট) ভোর রাতে উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুলবুনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধ্বসের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার মো. সরোয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম (৩২), তাদের মেয়ে ময়না(১৩) ও ছেলে তোহা (৮)।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয় জানিয়েছেন, আজ রাতভর ভারী বৃষ্টি হয়েছে। একারণে পাহাড় ধসে রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুলবুনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধ্বসের ঘটনা ঘটে।

এসময় একই পরিবারের ১ নারী ও ২ শিশু মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নিহতদের দাফনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আল/ দীপ্ত সংবাদ