শিরোনাম
সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি বিকালে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, যেভাবে দেখবেন ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে আঘাত হানবে, জানাল আবহাওয়া অধিদপ্তর গ্রেপ্তার হতেই আবারও ভাইরাল সাঈদ খোকনের আলোচিত বক্তব্য শিশু রামিসা ধর্ষণ ও হত্যা:হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ১৭ নভেম্বর ২০২৬
দীপ্ত নিউজ
ক্রিকেট

ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ১১০ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ১১০ কোটি টাকা

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে সর্বমোট ১ কোটি ডলার প্রাইজমানি থাকছে।

এরমধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার। রানার্স আপ দল পাবে ২০ লাখ ডলার।

সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া দুই দল পাবে ৮ লাখ ডলার করে মোট ১৬ লাখ ডলার।

সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন না করা লিগ পর্ব থেকে বিদায় নেওয়া ছয়টি দল পাবে ১ লাখ করে সর্বমোট ৬ লাখ ডলার।

লিগ পর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার করে। গ্রুপ পর্বে ৪৫টি ম্যাচে সর্বমোট দেওয়া হবে ১৮ লাখ ডলার।

১০ দলকে নিয়ে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। ১০ ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালে খেলবে। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলবে।

 

আল / দীপ্ত সংবাদ