শিরোনাম
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্য চান রাষ্ট্রপতি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান ২৮ ছক্কায় ২০৪ রান, সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী তথ্য অধিকার আইনের বাস্তবায়নে কমিশনকে গতিশীল এবং কার্যকর করার আহ্বান রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন? সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

‘এলাকায় শ্বশুর দায়িত্বে, আমরা বাপের ভুমিকায়’ কেন্দ্রে সেলফিতে ছাত্রলীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘এলাকায় শ্বশুর দায়িত্বে, আমরা বাপের ভুমিকায়’ কেন্দ্রে সেলফিতে ছাত্রলীগ নেতা
কেন্দ্রে সেলফিতে ছাত্রলীগ নেতা

সীল মারা ব্যালট নিয়ে বুথের মধ্যেই তার সেলফি তুলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিলেন ওমর ফারুক ফারদিন নামের এক ছাত্রলীগ নেতা।

তিনি জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। বুধবার (২৯ মে) সকালে ভোটগ্রহণ চলাকালে রাজশাহীর পবা উপজেলা নির্বাচনের একটি কেন্দ্রে এই ঘটনা ঘটে

ফারুক ফারদিন নামের ওই ছাত্রলীগ নেতার গ্রামের বাড়ি পবা উপজেলার পারিলা ইউনিয়নের মাড়িয়া গ্রামে। সকালে তিনি কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে বুথে ভেতর ঢোকেন। আর ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও ফারদিন সেটি নিয়েই ঢোকেন। এরপর বুথে সীল দেওয়া ব্যালট নিয়ে সেলফিও তোলেন।

আর ভোট দেওয়ার পর ফারুক ফারদিন তার ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করেন। এতে দেখা যায়, ছবিটি বুথের ভেতরই তোলা। ফারদিনের হাতে রয়েছে সীল মারা ব্যালট। এতে আনারস প্রতীকে সীল দেওয়া দেখা গেছে। আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু। ছাত্রলীগ নেতার এই ঘটনা জানাজানি হওয়ার পর ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানতে চাইলে উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার বলেন, এই বিষয়টি কিছুক্ষন আগেই তার নজরে এসেছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। ফারদিনকে খোঁজ করা হচ্ছে।

আদনান/আল / দীপ্ত সংবাদ