শিরোনাম
বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? গাজীপুরে আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

এলইডি স্ক্রিন চালু, সরাসরি ভোট গণনা দেখছেন ঢাবি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এলইডি স্ক্রিন চালু, সরাসরি ভোট গণনা দেখছেন ঢাবি শিক্ষার্থীরা

শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন। এরইমধ্যে চলছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয় পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতিটি কেন্দ্রের সামনে স্থাপন করা এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ভোট গণনা। প্রথমবারের মতো এমন আয়োজন করায় উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

স্বচ্ছতা নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিকাল পৌনে ৫টার দিকে প্রতিটি কেন্দ্রের বাইরে থাকা এলইডি স্ক্রিন একে একে চালু করা হয়।

রাত ১২টার মধ্যেই ভোট গণনা ও প্রকাশের পুরো প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন টিএসসি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা।

৩৮তম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ৮টি কেন্দ্রে ৩৯ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন ও ছাত্র ২০ হাজার ৯১৫ জন। ডাকসু ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে বিভিন্ন পদে লড়ছেন ৬২ জন ছাত্রী।

 

এসএ