সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ঈদে মুক্তি পেয়েছে যেসব সিনেমা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঈদে সিনেমা মুক্তি পাওয়ার বিষয়টি আমাদের ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ। জানা গেছে, এবার ঈদে ৮টি সিনেমা মুক্তি পেয়েছে।

এসব সিনেমার মধ্যে রয়েছে ‘লিডার: আমিই বাংলাদেশ’। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন তপু খান।

আলোচিত নায়ক অনন্ত জলিলের অ্যাকশনধর্মী সিনেমা ‘কিল হিম’মুক্তি পেয়েছে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। প্রযোজনা সংস্থা সুনান মুভিজের ব্যানারে এটি নির্মিত হয়েছে।

লোকাল’ নামের পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি সিনেমা মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন সাইফ চন্দন। প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমায় জুটি বেঁধেছেন বুবলী ও আদর আজাদ।

এবার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বিন’। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ভৌতিক সিনেমাটি নির্মাণ করেছেন নাদের চৌধুরী। সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সজল ও পূজা চেরি।

জাজ মাল্টিমিডিয়ার আরেকটি সিনেমা ‘পাপ’। সৈকত নাসির নির্মিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রোশান ও ববি। এর চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আবদুল আজিজ নিজেই।

গ্রামীণ জনপদের কঠিন বাস্তবতা ও জীবনবোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘আদম’। এটি নির্মাণ করেছেন আবু তৌহিদ হিরণ। সিনেমাটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, জান্নাতুল ফেরদৌস ঐশী, ইয়াশ রোহান, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র প্রমুখ।

‘প্রেম প্রীতির বন্ধন’ শিরোনামের এ সিনেমাটি মুক্তি পেয়েছে উপমা কথাচিত্রের প্রযোজনায়। এটি পরিচালনা করেছেন সোলায়মান আলী লেবু। অপু বিশ্বাস ও জয় চৌধুরী রোমান্টিক ঘরানার সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন।

শত্রু’ সিনেমাটি সুনীল ঘোষ শুভর প্রযোজনায় করেছেন। এটি পরিচালনা করেছেন সুমন ধর। এতে জুটি বেঁধেছেন বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু। খলনায়ক মিশা সওদাগর এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।

এমি/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More