শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
শিক্ষা

এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ থেকে

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরুর দিনক্ষণ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের দ্বাদশের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা শেষ করে ফল প্রকাশের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ২ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে। ২৭ ফেব্রুয়ারির মধ্যে টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ