উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করছে ইংল্যান্ড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

শুরু হলো ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর।

উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে, গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এ পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ৬৪ রান।

ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, শুরুটা দেখে শুনে করেন দুই ওপেনার জনি বেয়ারস্ট্রো ও ডেভিড মালান।

প্রথম পাঁচ ওভারে তারা স্কোর বোর্ডে জমা করেন ২৬ রান। তবে দলীয় ৪০ রানে মালানের উইকেট হারায় তারা। ব্যক্তিগত ১৪ রান করে ম্যাট হেনরির বলে সাজঘরে ফেরেন তিনি।

এ ম্যাচে কিউইদের হয়ে মাঠে নামতে পারেনি কেন উইলিয়ামসন।

অপরদিকে, ইংলিশ স্কোয়াডে নেই বেন স্টোকস, জেসন রয়ের মতো তারকা ক্রিকেটার।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More