শিরোনাম
দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
দীপ্ত নিউজ
জাতীয়

ঈদুল আজহা: ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন, আওতার বাইরে যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদুল আজহা: ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন, আওতার বাইরে যারা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (৭ মে) রাষ্ট্রপতি আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ (বুধবার) ও ১২ জুন (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করিল। ছুটিকালীন সময়ে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা–স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে (শনিবার) ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে। এই দুই শনিবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা– স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি পরিষেবা যেমন– বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক বিভাগ কার্যক্রম এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকিবে।

একইসঙ্গে হাসপাতাল, চিকিৎসক, চিকিৎসা কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী পরিবহন ও কর্মীরাও ছুটির আওতামুক্ত থাকবেন। জরুরি দায়িত্বে নিয়োজিত অফিসগুলো যথারীতি চালু থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। আর আদালত সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট প্রশাসন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

এমএম/এসএ