
ইমরান খান ও তার স্ত্রীকে ১৪ বছরের কারাদণ্ড

তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ইসলামাবাদের জবাবদিহি আদালতের বিচারক মুহাম্মদ বশির এ রায় ঘোষণা করেন। এতে ইমরানকে কারাদণ্ডের পাশাপাশি ১৫৭ কোটি রুপি জরিমানা করা হয়। সেইসঙ্গে তাকে ১০ বছরের জন্য পাকিস্তানের রাজনীতি থেকে নিষিদ্ধ করেছে আদালত।
এর আগে, মঙ্গলবার সাইফার মামলায় ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দেয় দেশটির বিশেষ আদালত।
আল / দীপ্ত সংবাদ








