আর্জেন্টিনার ফাইনালে ব্রাজিলের ৫ রেফারি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামার জন্য প্রস্তুত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। ম্যাচটি পরিচালনা করবেন ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস, তার দুই সহকারী এবং ভিএআর রেফারিও ব্রাজিলের।

বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইট থেকে সোমবারের ফাইনালের জন্য রেফারিদের নাম ঘোষণা করেছে কনমেবল।

সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

রাফায়েল ক্লাউস বেশ অভিজ্ঞ রেফারি। চলমান কোপা আমেরিকার বেশকিছু ম্যাচও পরিচালনা করেছেন তিনি। এ ছাড়া বিশ্বকাপ, বিশ্বকাপ বাছাই, অনূর্ধ্ব–২০ বিশ্বকাপসহ প্রায় সব বৈশ্বিক টুর্নামেন্টেই ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা আছে তার।

চলমান আসরে এখনো পর্যন্ত অপরাজিত আছে আর্জেন্টিনা ও কলম্বিয়া।

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More