মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ফেরি ঘাটে পন্টুন থেকে উপরে উঠার সময় পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে যমুনা নদীতে পড়ে গেছে।
শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
(বিআইডব্লিউটিসি) আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, কাজিরহাট থেকে বিকেল সাড়ে পাঁচ টার দিকে শাহ আলী ফেরিতে পাথর বোঝাই ট্রাকটি আরিচা ঘাটে আসে। আরিচা ঘাটের তিন নং পন্টুন থেকে উপরের সড়কে উঠতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। দুটি রেকার দিয়ে ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেল্পারকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
জাহিদুল/ আল/ দীপ্ত সংবাদ