শিরোনাম
রাজশাহীর আদালতে ৭১ হাজার মামলা; বিচারক সংকটে বাড়ছে জট আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আমি প্লেবয় ছিলাম: পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আমি প্লেবয় ছিলাম: পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গতকাল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে সর্বশেষ বৈঠকে ইমরান খান অতীতে যে প্লেবয় ছিলেন তা স্বীকার করেছেন বলে জানান।

তবে সাবেক জেনারেল বাজওয়ার সঙ্গে কবে এই বৈঠক হয়েছিল-সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ইমরান খান। পাকিস্তানের এ সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাজওয়া আমাদের পিঠে ছুরিকাঘাত করছিল এবং সহানুভূতিও দেখাচ্ছিল। তার “সেট-আপ” এখনো এস্টাব্লিশমেন্টে কাজ করছে।’

পাকিস্তানের সেনাপ্রধানের নাম উল্লেখ না করে পিটিআই চেয়ারম্যান বলেন, পাকিস্তানে এস্টাব্লিশমেন্ট বলতে একজনের নামই বোঝায়।

গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান  খান। তিনি বলেন, সাবেক সেনাপ্রধান দেশে জবাবদিহিতা চান নি তাই বাজওয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়।