রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও বিবাহবিচ্ছেদের গুঞ্জন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের। সুখেই কাটছে তাদের দাম্পত্য জীবন। কিন্তু কয়েক দিন ধরেই বলিউডের অন্দরে গুঞ্জন রটেছে, ভেঙে যাচ্ছে অভিষেক ও ঐশ্বরিয়ার সম্পর্ক! বিয়ের পর থেকেই তাদের একাধিকবার বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও তাদের সম্পর্ক রয়েছে অটুট।

এ গুঞ্জন থামানোর নিয়ম ভালো করেই জানা আছে অভিষেকের। স্ত্রীকে নিয়ে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের এক পোস্টে মন্তব্য করে বসলেন জুনিয়ার বচ্চন।

গুঞ্জনের সূত্রপাত মূলত আম্বানীদের অনুষ্ঠানে মেয়ের সঙ্গে অভিনেত্রীর উপস্থিতি। দুইদিনের মধ্যে একদিনও দেখা মিলল না তার স্বামী অভিষেকের। এর মধ্যে ওই অনুষ্ঠানে প্রাক্তন সালমানের সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় ঐশ্বর্যকে। যদিও পুরোটাই হয় তার অন্তরালে।

সম্প্রতি বচ্চন পরিবারের এক গুণমুগ্ধ আম্বানীদের অনুষ্ঠানে ঐশ্বর্য ও তার মেয়ে আরাধ্যার একটি ছবি টুইটারে পোস্ট করে লেখেন, ‘আমার প্রিয় মানুষেরা।’ আর সেই পোস্টের পাল্টা জবাবে অভিষেক লেখেন, ‘আমরাও প্রিয় মানুষেরা।’ আর এতেই সব পরিস্কার হয়ে যায়।

অনু/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More