শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
বিনোদন

আফ্রিদি গ্রেপ্তার, যা বললেন কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আফ্রিদি গ্রেপ্তার, যা বললেন কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরন

বিশেষ অভিযান চালিয়ে রবিবার (২৪ আগস্ট) বরিশাল থেকে জুলাই গণহত্যা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি‘কে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তার প্রসঙ্গে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অন্য কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরন।

ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ডিবি আমাকে হুদাই ৩২টা দিন ভিতরে রাখে নাই। আজকে বাপ পোলা একসাথে ভিতরে।’

তিনি আরও লিখেন, ‘আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয়।’

উল্লেখ্য, ২ বছর আগে ভিডিও ও নাটকে জুয়ার প্রচারণার অভিযোগে জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরণ এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।

মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি বাবা মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী‘কে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করে।

 

এসএ