বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এশিয়া কাপের জন্য প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। তবে বেলা আড়াইটায় শুরু হওয়া এই অনুশীলনে রাখা হয়েছে কঠোর গোপনীয়তা।

এরআগে, শনিবার (১২ আগস্ট) সকালে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। এর পরদিন থেকেই শুরু হলো মূল দলের অনুশীলন। অবশ্য গেল আফগানিস্তান সিরিজের মত এবারও দলীয় অনুশীলনের বড় অংশকেই রাখা হচ্ছে লোকচক্ষুর অন্তরালে। এমনকি সংবাদকর্মীদের ছবি ধারণের জন্য বেধে দেয়া হয়েছে নির্ধারিত ১৫ মিনিট সময়।

অবশ্য অধিনায়ক সাকিব আল হাসানকে এখনই পাচ্ছে না দল। তিনি যোগ দেবেন আরও কদিন পর।

 

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More