শিরোনাম
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্য চান রাষ্ট্রপতি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান ২৮ ছক্কায় ২০৪ রান, সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী তথ্য অধিকার আইনের বাস্তবায়নে কমিশনকে গতিশীল এবং কার্যকর করার আহ্বান রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন? সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

আট বছরে পা রাখলো চেইনশপ ‘স্বপ্ন’-এর গুলশান ১ শাখাটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আট বছরে পা রাখলো চেইনশপ ‘স্বপ্ন’-এর গুলশান ১ শাখাটি

আট বছরে পা রাখলো দেশের অন্যতম রিটেইল ব্র্যান্ড চেইনশপ ‘স্বপ্ন’-এর গুলশান ১ শাখাটি। এই আউটলেটটি ২০১৫ সালে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে রঙ-বেরঙের বেলুন দিয়ে সাজানো হয়েছিল পুরো আউটলেট প্রাঙ্গণ।

বৃহস্পতিবার সকালে আউটলেটে আসেন স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আউটলেটের কর্মীদের সঙ্গে কেক কাটেন তিনি।

স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, আমি স্বপ্ন’তে জয়েন করার পর যে কয়েকটা আউটলেট ডিজাইন করেছি তারমধ্যে একটা হচ্ছে গুলশান ১ আউটলেট । দেখতে দেখতে গুলশান-১ শাখার ৭ বছর শেষ হয়ে আট বছরে পা রাখলো আজ। আমাদের এই আউটলেটে আসা সকল ক্রেতাদের ভালোবাসার কারণে এটা সম্ভব হয়েছে। তাই এই আনন্দ শুধু আমাদের না, আমাদের এই শাখার সকল সম্মানিত অতিথিদেরও।

এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন’র প্রসেস ইনোভেশন এন্ড ডাটা সায়েন্স হেড খাজা আশহাদ বেলাল , সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার কামরুজ্জামান স্বাধীন, সিনিয়র রিজওনাল সেলস ম্যানেজার নাসিরুল কবির, রিজিওনাল সেলস ম্যানেজার জায়েদ ইমাম, আউটলেট ম্যানেজার আব্দুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান, জাহিদুল ইসলাম প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছ, মাংস. তেল, সবজিসহ বেশকিছু পণ্যে থাকছে আকর্ষণীয় অফার।