শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
ক্রিকেট

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানকে হারালো বিসিবি এইচপি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানকে হারালো বিসিবি এইচপি দল
সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়া সফরে থাকা বিসিবির এইচপি দল, পাকিস্তান শাহিনসের বিপক্ষে ৫ রানের জয় পেয়েছে।

শেষ ইনিংসে জয়ের জন্য পাকিস্তানের দরকিয়ার ছিলো ২৯৬ রান। তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৬ রান জমা হয়েছিলো পাকিস্তানের স্কোরকার্ডে।

শেষ দিনে বাংলাদেশের দরকার ছিলো ৬ উইকেট, আর পাকিস্তানের প্রয়োজন ১৬০ রান। মাহমুদুল হাসান জয়ের দারুণ বোলিংয়ে সেই রান আর করতে পারেনি পাকিস্তান। ২১ রানের বিনিময়ে পাঁচ উইকেট শিকার করেন তিনি।

রেজাউর রহমান রাজা তিনটি ও হাসান মুরাদ নেন বাকি দুই উইকেট। এরআগে, ডারউইনে প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে ২৫৮ রান করেছিলো বাংলাদেশ। জবাবে পাকিস্তান শাহিনস গুটিয়ে যায় ১৭৯ রানে।

ফলে প্রথম ইনিংসে ৭৯ রানের লিড পায় বিসিবি এইচপি দল। রিপন মণ্ডল চার, রেজাউর রহমান রাজা তিন, হাসান মুরাদ দুই ও মারুফ মৃধা শিকার করেন এক উইকেট।

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।