বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে ভিসা পেলেন ভোজিনহার মা, মাঠে বসে দেখতে পারবেন ছেলের খেলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নেমেই শক্তিশালী স্পেনকে আটকে দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে কেপ ভার্দে। গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে প্রশংসা কুড়ান দলের গোলরক্ষক ভোজিনহা। ম্যাচ শেষে তিনি আবেগঘন কণ্ঠে জানান, আর্থিক সংকটের কারণে তার মা যুক্তরাষ্ট্রের ভিসা করতে পারেননি।

তবে অবশেষে সুখবর পেয়েছেন ভোজিনহা ও তার মা আনা ক্যান্ডিদা এভোরা। ভোজিনহার মাকে ভিস প্রদান করা হয়েছে। বিশ্বকাপে কেপ ভার্দের পরবর্তী ম্যাচগুলো মাঠে বসে দেখতে পারবেন তিনি। যুক্তরাষ্ট্রের হাউস ডেমোক্রেটিকনেতা হাকিম জেফ্রিস এই তথ্য নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে।

হাকিম জেফ্রিস বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা, কেপ ভার্দে সরকারের প্রতিনিধি এবং ফিফাকে ধন্যবাদ জানাই। এই বিষয়টি বাস্তবায়নে সবাই একসঙ্গে কাজ করেছে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যোগাযোগ করা হলে ভোজিনহার মায়ের সব ভিসা ফি মওকুফ করে দ্রুত সম্পন্ন করা হয় ভিসা প্রক্রিয়া।

এই সিদ্ধান্তে ফিফা ও কেপ ভার্দে ফুটবল ফেডারেশনও যুক্ত ছিল। ফলে এখন ভোজিনহার মা সরাসরি স্টেডিয়ামে বসে তার ছেলের পরবর্তী ম্যাচ উপভোগ করতে পারবেন।

কেপ ভার্দে তাদের পরবর্তী ম্যাচ খেলবে উরুগুয়ের বিপক্ষে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More