অনির্দিষ্টকালের জন্য খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা এলাকায় দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খোন্দকার এই আদেশ জারি করেন।

প্রশাসন সূত্র জানায়, অবরোধ কেন্দ্র করে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, খাগড়াছড়িত স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ‘জুম্ম ছাত্র–জনতা‘র ডাকে চলছে সকাল–সন্ধ্যা সড়ক অবরোধ। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে জুম্ম ছাত্র–জনতা নামে একটি সংগঠন। এ সংগঠনের ডাকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়। গতকাল (২৬ সেপ্টেম্বর) সমাবেশে আজকের অবরোধ কর্মসূচি ঘোষণা হয়। জুম্ম ছাত্র–জনতার এ আন্দোলনে সংহতি প্রকাশ করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুবফোরাম।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More