শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে দুবাই থেকে ঢাকায় পৌঁছালে প্রধান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর পান।

এক শোকবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, ‘তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী ছিলেন, যিনি অন্তর্বর্তীকালীন সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।’

তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেল হিসেবে হাসান আরিফের কয়েক দশকের জনসেবার কথা স্মরণ করেন।

তিনি বলেন, ‘তাকে স্মরণ করা হবে একজন মেধাবী আইনজীবী হিসেবে। ভিন্নমতাবলম্বী, প্রতিবাদী কণ্ঠস্বর ও সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় তার আইনি সক্রিয়তার জন্যও তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দেশে পৌঁছে প্রয়াত উপদেষ্টার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে যান প্রধান উপদেষ্টা।

আল