শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

পুষ্পাখ্যাত অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পুষ্পাখ্যাত অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪ ডিসেম্বর হায়দেরাবাদে ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়। সেই সঙ্গে বেশ কয়েকজন আহত হন ।

সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে।

হায়দরাবাদ পুলিশ জানায়, থিয়েটার কর্তৃপক্ষ, আল্লু অর্জুন ও তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। পরে সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা আইনে মামলা হয় অভিযুক্তদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার মামলার বিষয়ে প্রকাশ্যে আসতেই তেলাঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন আল্লু। মামলাটি তুলে নেওয়ার আবেদন জানান। যদিও আবেদনের ২৪ ঘণ্টা পেরোনোর আগেই তাকে শুক্রবার গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের আগে আল্লু অর্জুন জানিয়েছিলেন, মর্মান্তিক এই ঘটনার জন্য তিনি দায়ী নন৷ ফলে তার বিরুদ্ধে পুলিশ যে মামলা দায়ের করেছে তা তুলে নেয়া হোক৷

তবে এ ঘটনায়, অভিনেত্রী রাশমিকা মান্দানার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি পুলিশ ৷

জানা যায়, হায়দরাবাদের ‘সন্ধ্যা থিয়েটারে’ গত ৪ ডিসেম্বর স্ক্রিনিং ছিল ‘পুষ্পা ২’–এর। সেখানে ছবির সঙ্গীত পরিচালকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন আল্লু অর্জুন। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে ওই হলে মাত্রাতিরিক্ত ভিড় হয়। আল্লু অর্জুনকে এক ঝলক দেখতে বাধভাঙা উত্তেজনায় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ দেখতে দেখতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়।

হুড়োহুড়ির মধ্যে ওই থিয়েটারে রেবথী নামে এক মহিলা পদপিষ্ট হন৷ গুরুতর আহত অবস্থায় তাকে রেবথীকে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷ অন্যদিকে এ ঘটনায় গুরুতর আহত হন রেবথীর দুই সন্তানও৷ যার মধ্যে 8 বছরের সন্তান শ্রী তেজার অবস্থা আশঙ্কাজনক ছিল৷ তাকে প্রথমে দুর্গাবাই দেশমুখ হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরে ওই নারীর পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ২৫ লাখ টাকা দিয়ে সাহায্য করার কথা ঘোষণা করেন অভিনেতা আল্লু অর্জুন।

পুলিশ জানায়, ঘটনার দিন প্রেক্ষাগৃহে অভিনেতা যাবেন তা আগে থেকে জানানো হয়নি৷ এমনকি, হল মালিকের পক্ষ থেকেও কোনো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়নি৷

দক্ষিণের এই ছবিটি মুক্তির পর বক্স অফিস কালেকশন ইতোমধ্যে ১০০০ কোটি টাকা পেরিয়েছে। মুক্তির আগেই সব রেকর্ড ভেঙে দেওয়ার মুখে ছিল ‘পুষ্পা–২’। তবে এমন ঘটনার পর মন ভেঙেছে আল্লুর ভক্তদের।