শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের দাপট: দিনাজপুরে তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের উত্তরের জেলা দিনাজপুরে ক্রমশ কমছে তাপমাত্রা। সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে হিমেল হাওয়া সেইসঙ্গে পড়ছে ঘন কুয়াশা।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে যা জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, শনিবার সকাল ৬ টায় দিনাজপুরেরতাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।

তাপমাত্রা কম ও হিমেল বাতাসের প্রভাবে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।

উল্লেখ্য, হিমালয়ের পাদদেশে দিনাজপুর জেলার অবস্থান হওয়ায় আগেভাগে শীত অনুভূত হয়। দিন দিন এর প্রকোপ বাড়বে এবং ধীরে ধীরে তাপমাত্রা আরও কমবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More