দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

পদ্মায় জেলের জালে ৪৪ কেজির বাঘাইর, ৪৮ হাজারে বিক্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পদ্মায় জেলের জালে ৪৪ কেজির বাঘাইর, ৪৮ হাজারে বিক্রি

 

 

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় ৪৪ কেজি ওজনের একটি বাঘাইর মাছ জেলের জালে ধরা পড়েছে। পরে মাছটি ১১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় শিবালয় উপজেলার আরিচা আড়তে বিক্রি হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) ভোর রাত সাড়ে তিনটার দিকে হরিরামপুর উপজেলার হরিনাঘাট থেকে আজিমনগর এর মাঝামাঝি পদ্মা নদীতে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আব্দুল মমিন মাঝির জালে মাছটি ধরা পরে।

জেলে আব্দুল মমিন বলেন, ” আমিসহ জামালপুরের আদর আলী, সজল ও আমির হামজা এই চারজন জেলে হরিরামপুর এরিয়ার পদ্মায় জাল ফেলি। ভোর রাত সাড়ে তিনটার দিকে হরিরামপুর উপজেলার হড়িনা ঘাট থেকে আজিমনগর এরিয়ার পদ্মা নদী থেকে আমার জালে বাঘাইর মাছটি ধরা পড়ে। মাছটি ভোরে আরিচা আড়তে নিয়ে আসি। পরে ১১০০ টাকা দরে বিক্রি করি“।

জেলে আদর আলী বলেন, “মাছটি উপরে তোলার পর আমরা বেশ খুশি হয়েছি। বড় মাছ জালে আটকালে আনন্দ পাই। আর ভাল দাম পেলে আরো ভাল লাগে“।

আরিচা ঘাট আড়তদার মামুন মিয়া বলেন, আজ সকালে মমিন নামের জেলে পদ্মা থেকে বড় একটি বাঘাইর মাছ ধরে আড়তে আরিচা আড়তে নিয়ে আসে। আমার পাশের খোলায় (আড়তের বসার জায়গা) মাছটি ১১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক পাইকার ঢাকায় নিয়ে গেছে।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, “হরিরামপুর পদ্মায় বড় মাছ ধরা বা বিক্রির বিষয়ে আমি অবগত নই“।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, পদ্মা নদীতে আগের মতো পানি থাকেনা। মনুষ্য সৃষ্ট বিভিন্ন কারণে মাছের প্রাকৃতিক পরিবেশ ও আগের মতো নেই। তারপরও এখনো মাঝে মাঝে বড় বড় আইর, পাঙাশ, বাঘাইর ধরা পড়ে।

চন্দন/ আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।