শিরোনাম
গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশন এবং এডুম্যান এর মধ্যে চুক্তি সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশন এবং এডুম্যান এর মধ্যে চুক্তি সম্পন্ন
ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশন

আজ স্বনামধন্য ইউনিফর্ম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশনের সাথে বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা প্রযুক্তি প্লাটফর্ম এডুম্যান এর চুক্তি সম্পন্ন হয়েছে।
আজ এডুম্যানের হেড অফিসে এই চুক্তি সাক্ষর আয়োজিত হয়। এসময় ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশনের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও জনাব মো: মাইনুল হাসান দুলন, সিওও জনাব মো: রায়হান ভুঁইয়া, ডিরেক্টর অফ এডমিনিস্ট্রেশন এন্ড কমপ্লায়েন্স জনাব তারিক বিন আনাম ও চিফ প্রোগ্রাম অফিসার জনাব ইজাজ উদ্দিন আশিক।

এডুম্যান এর পক্ষে চুক্তি সাক্ষর করেন এডুম্যানের ম্যানেজিং ডিরেক্টর জনাব রায়হান নোবেল। এ সময় এডুম্যান এর পক্ষে আরোও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও জনাব আবদুর রহমান মামুন।

ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে ইউনিফর্ম সরবরাহ করে আসছে। সেই সাথে কাজ করে চলেছে স্কুলগামী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে।
এই চুক্তির আওতায় এডুম্যানের আওতাভুক্ত ৫ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী সরবরাহের নিমিত্তে কাজ করবে ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশন।
সেই সাথে দুটি প্রতিষ্ঠান একইসঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা মান উন্নয়নে কাজ করার জন্য সম্মতিজ্ঞাপন করেছে।

ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশনের সিইও জনাব মাইনুল হাসান দুলন বলেন, এই চুক্তির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী পৌঁছোতে একসঙ্গে কাজ করব। সেই সাথে ডিজিটালাইজেশনের মাধ্যমে বড় পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।

এ সময় এডুম্যানের ম্যানেজিং ডিরেক্টর জনাব রায়হান নোবেল বলেন, এই চুক্তিটি অত্যন্ত সম্ভাবনাময় এবং এই চুক্তির অধীনে দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাঁসি ফোটাতে ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশন এর সাথে একযোগে কাজ করে যাবে এডুমেন। আগামী বছর নাগাদ বড় পরিসরে কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে উক্ত চুক্তির সার্বিক সফলতা কামনা করেন জনাব রায়হান নোবেল।